সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।










